ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি প্রার্থীর জনসভায় আসার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
বিএনপি প্রার্থীর জনসভায় আসার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সোহেল আহমদ চৌধুরী।

সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভায় আসার পথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল আহমদ চৌধুরীর ভাগনে গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভায় অংশ নিতে মিছিলসহ সভাস্থলের দিকে যাচ্ছিলেন সোহেল আহমদ চৌধুরী। এ সময় অসুস্থবোধ করলে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়