ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০৩ রানের বেশি সংগ্রহ পেল না ওমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬
১০৩ রানের বেশি সংগ্রহ পেল না ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারল না ওমান। আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে কলম্বোর  সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি এশিয়ার দলটি। ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে তারা।

অবশ্য তাদের রান ১০০ এর চেয়েও কম হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে শাহ ফয়সাল ১ চারে ৫ রান করলে ১০০ পেরোয় ওমানের রান।

আরো পড়ুন:

ওমানের ব্যাটারদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মিডল অর্ডারে বিনায়ক শুক্লা ৪টি চারে সর্বোচ্চ ২৮ রান করেন। সুফিয়ান মেহমুদ ২ চারে করেন ২৫ রান। আর টেল এন্ডার নাদিম খান ১ চার ও ১ ছক্কায় করেন ২০ রান। ইনিংসের একমাত্র ছক্কাটি তার ব্যাট থেকেই আসে।

বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ৩টি করে উইকেট নেন। তাদের মধ্যে মুজারাবানি ৪ ওভারে ১৬, এনগ্রাভা ৪ ওভারে ১৭ ও ইভান্স ৩.৫ ওভারে দেন ১৮ রান। ৪ ওভারে ১৭ রান দিয়ে অপর উইকেটটি নেন সিকান্দার রাজা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়