ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ ফাইটারসহ ১৭ জন ঢামেকে

প্রকাশিত: ১০:৪০, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:১৭, ১৫ এপ্রিল ২০২৩
ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ ফাইটারসহ ১৭ জন ঢামেকে

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে এসে অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন।

ধোঁয়ায় অসুস্থ হয়ে এরই মধ্যে ৮ জন ফায়ার ফাইটারসহ ১৭ জন দোকান কর্মচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন- বায়েজিদ (২৫), শাহ আলম (২০), লিমন (২৮), কামাল হোসেন (৩৩), রিফাত (২৩), তৌফিক (২৪), রাশেদ (২২) ও শান্ত (২৪)।

আরো পড়ুন:

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এ পর্যন্ত ৮ ফায়ার ফাইটারসহ মোট ১৭ জন পেয়েছি আরো আসার সম্ভাবনা আছে। বিস্তারিত পরে জানানো হবে। সবার নাম সংগ্রহ করা যায়নি।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 

/টিপু/

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়