ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ১৪ কংগ্রেসম্যানের চিঠি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৮ জুলাই ২০২৩  
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ১৪ কংগ্রেসম্যানের চিঠি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকারের সহিংসতায় উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নিযুক্ত দূতের কাছে তারা এ চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বব গুড টুইটারে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

কংগ্রেস সদস্য বব গুড টুইটারে জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য।’

‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়ে আমিসহ আরও ১৩ কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছি। ’

উল্লেখ্য, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এর আগে গত ২৫ মে আরও ৫ কংগ্রেসম্যানকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন বব গুড।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়