ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৬ ডিসেম্বর ২০২৩  
বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বঙ্গভবনের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবসের কেক কাটেন। সবশেষে শীতের পড়ন্ত বিকেলে দেশবরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে একা এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা।

শনিবার ভোর ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়