ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অতীতের যে কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
অতীতের যে কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতের যে কোনো মানদণ্ডে এবারের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কার্যক্রমের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

সিইসি বলেন, “আমি বলবো না এটা পারফেক্ট নির্বাচন। পৃথিবীর কোথাও পারফেক্ট নির্বাচন হয় না। আমি আমেরিকার নির্বাচন দেখেছি, সেখানেও নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে যতটুকু হয়েছে, অতীতের যে কোনো মানদণ্ডে এটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।”

তিনি বলেন, “জাতিকে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে মনে করি।”

ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে সিইসি বলেন, “এবারের নির্বাচনে গণভোট রয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটও আছে। ফলে গণনায় কিছুটা সময় লাগছে।”

গণমাধ্যমে বিভিন্ন আসনে প্রার্থীদের বিজয়ের খবর প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দেখছি অনেক আসনে অনেকের জয়ের খবর আসছে। এগুলো তাদের নিজস্ব সোর্সের ভিত্তিতে দেওয়া। এগুলো অফিসিয়াল ফলাফল নয়। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল আমাদের কাছে এলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।”

স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে সিইসি বলেন, “আমরা বিশ্বাসযোগ্য থাকতে চাই। কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। গণমাধ্যম আমাদের থার্ড আই। তাদের সামনে সবকিছু পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সহযোগিতার জন্য ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়