শপথ নিচ্ছেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংশয় কাটিয়ে শপথ নিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। একই সাথে শপথ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দেন ১১ দলীয় জোটের নেতারা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন জোটের নেতারা।
বৈঠক শেষে তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা জানান।
ঢাকা/আলী/ইভা