ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা  

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা  

ড. খলিলুর রহমান, আমিন উর রশীদ ও আমিনুল হক।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। এবারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

আরো পড়ুন:

শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ। এছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিনুল হক।

টেকনোক্র্যাট (Technocrat) বলতে বুঝায় এমন ব্যক্তিকে যিনি রাজনীতিবিদ না হয়েও নির্দিষ্ট কোনো প্রযুক্তিগত, পেশাগত বা একাডেমিক দক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা বা নীতি-নির্ধারণে ভূমিকা রাখেন। অর্থাৎ যারা সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা বা যোগ্যতার কারণে মন্ত্রিসভায় স্থান পান, তারাই টেকনোক্র্যাট মন্ত্রী।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়