ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা বিধিমালার খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা বিধিমালার খসড়া অনুমোদন

পুঁজিবাজারে তথ্য প্রকাশ ও তথ্যদাতার সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালার খসড়া অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

খসড়া বিধিমালাটির নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ৯৯৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’ এর খসড়া কমিশন সভায় অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদিত খসড়াটি জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় ও কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিধিমালা কার্যকর হলে পুঁজিবাজারে তথ্য প্রকাশের স্বচ্ছতা বাড়বে এবং তথ্যদাতাদের আইনি সুরক্ষা নিশ্চিত হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/এনটি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়