ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর দপ্তরে পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার হলেন যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
প্রধানমন্ত্রীর দপ্তরে পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার হলেন যারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) এবং প্রোটোকল অফিসার পদে তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন এ পদে অধিষ্ঠিত থাকবেন অথবা তাকে পিএস হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী এই নিয়োগও বহাল থাকবে।

একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করল বিএনপি। একই সঙ্গে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়