ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শহীদদের স্বপ্নের রাষ্ট্র গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬
‘শহীদদের স্বপ্নের রাষ্ট্র গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে’

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

শহীদদের স্বপ্নের রাষ্ট্র গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

তিনি বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের।” 

আরো পড়ুন:

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন এক গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, যা কাজে লাগাতে হবে সম্মিলিতভাবে।” 

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করা যাবে না।”

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়