ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার পুরো প্রক্রিয়া তিন ধাপে পর্যবেক্ষণের আওতায় থাকবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে।

তিনি বলেন, ‘‘ফ্যামিলি কার্ড একটি আলাদা পরিচয় কার্ড হবে এবং এর সুযোগ-সুবিধাও অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির তুলনায় ভিন্ন হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং আর্থসামাজিক সচ্ছলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’’

জাহিদ হোসেন আরও বলেন, ‘‘ফ্যামিলি কার্ড বিতরণ এমন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হবে, যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে।’’

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়