ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দীর্ঘ ১৮ মাস পর মুকসুদপুরে আ.লীগ কার্যালয়ে পতাকা উড়ল

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
দীর্ঘ ১৮ মাস পর মুকসুদপুরে আ.লীগ কার্যালয়ে পতাকা উড়ল

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।

দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টার সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।

আরো পড়ুন:

দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়েকজন নেতাকর্মী নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগানও দেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পতাকা উত্তোলনের বিষয়ে তাদের জানা নেই। লোকমুখে বিষয়টি শুনেছেন। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৮ মাস ধরে উপজেলা কার্যালয় তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।
 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়