চল্লিশটির বেশি ভাষা শেখা যাবে যে ৫টি অ্যাপে
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ভাষা শেখার জন্য এখন হাতে রয়েছে নানা আধুনিক অ্যাপ। ছবি: এআই
ভাষা শেখার জন্য এখন হাতে রয়েছে নানা আধুনিক অ্যাপ। সময় ও সুযোগ অনুযায়ী নিজের মতো করে শেখার সুবিধা থাকায় এসব প্ল্যাটফর্ম দিন দিন জনপ্রিয় হচ্ছে। নিচে কয়েকটি আলোচিত ভাষা শেখার অ্যাপ সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো—
Duolingo-ডুয়োলিঙ্গো
এই সময়ে ভাষা শেখার সবচেয়ে আলোচিত অ্যাপগুলোর একটি ডুয়োলিঙ্গো। এই অ্যাপের মাধ্যমে ৪০টিরও বেশি ভাষা শেখা সম্ভব। ভিডিও গেমের মতো ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে পাঠ সাজানো থাকে, ফলে শেখার প্রক্রিয়াটি হয় আনন্দদায়ক ও সহজ। ভাষা শেখার পাশাপাশি বিভিন্ন কুইজ, অনুশীলন ও আলোচনা সুবিধা রয়েছে। উচ্চারণ উন্নত করতে অ্যাপটি ‘স্পিচ রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে। প্লে স্টোরে অ্যাপটির ৩ কোটিরও বেশি রিভিউ রয়েছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ।
Babbel-বাবেল
ব্যবহারিক কথোপকথন দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তৈরি বাবেল অ্যাপ। প্রতিটি সেশনের দৈর্ঘ্য সাধারণত ১০–১৫ মিনিট, ফলে ব্যস্ত সময়েও সহজে শেখা যায়। বাস্তব জীবনের সংলাপ ও প্রয়োগভিত্তিক অনুশীলনের মাধ্যমে ভাষা শেখানো হয়। বর্তমানে এই অ্যাপে ১৪টি ভাষা শেখার সুযোগ রয়েছে।
Memrise-মেমোরাইজ
বাস্তব জীবনের অভিজ্ঞতা ও ঘটনার ওপর ভিত্তি করে ভাষা শেখার সুযোগ দেয় মেমোরাইজ অ্যাপটি। বিষয়ভিত্তিক শব্দভান্ডার ও সমার্থক শব্দ শেখার সুবিধা রয়েছে। প্রায় ৩০টি ভাষা শেখা যায় এই অ্যাপের মাধ্যমে। স্থানীয় ব্যবহারকারীদের ভিডিও ক্লিপ থাকায় উচ্চারণ ও প্রাসঙ্গিক ব্যবহার বুঝতে সহায়তা করে।
Lingodeer-লিঙ্গোডিয়ার
এশীয় ও ইউরোপীয় ভাষা শেখার জন্য জনপ্রিয় একটি অ্যাপ লিঙ্গোডিয়ার। ব্যাকরণ, শব্দভান্ডার ও উচ্চারণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কোর্স সাজানো হয়েছে। এখানে রয়েছে বিস্তারিত ব্যাখ্যা, ফ্ল্যাশকার্ড, কুইজ ও অনুশীলন ব্যবস্থা, যা ভাষার ভিত্তি মজবুত করতে সাহায্য করে।
ChatGPT-চ্যাটজিপিটি
বর্তমান সময়ের জনপ্রিয় ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি। একজন শিক্ষক বা বন্ধুর মতো করেই ভাষা শেখার সহায়তা করতে পারে। নিজের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিয়ে শব্দভান্ডার, ব্যাকরণ, অনুবাদ ও কথোপকথন অনুশীলন করা যায়। লেখার পাশাপাশি ‘ভয়েস ফিচার’ ব্যবহার করে উচ্চারণ ও কথ্য দক্ষতাও ঝালিয়ে নেওয়া সম্ভব।
ঢাকা/লিপি