ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে রায়েরবাজারের ১৪৭ নম্বর ‘জাহানারা ভিলা’র নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

দগ্ধদেরকে বার্ন‍ ইনস্টিটিউটে নিয়ে আসা নোমানের ভাই মোহাম্মদ মামুন জানান, শেখ নোমান সপরিবারে রায়েরবাজারের ওই ভবনের নিচ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের বাড়ি বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর গ্রামে। পিতা শেখ গোলাম মাওলা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে এসেছেন। শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ২৪ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনের অবস্থাই সংকটাপন্ন এবং তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়