ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে রাবিয়ান উত্তরের ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
রাজধানীতে রাবিয়ান উত্তরের ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান উত্তরের আয়োজনে রাজধানীর উত্তরার ‘রাগা আর্ট ক্যাফে’তে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ আয়োজনে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক ছাত্র-ছাত্রী। 

রাবিয়ান উত্তরের সভাপতি হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে ও সেলিম রেজার সঞ্চালনায় ইফতার মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রুয়ার সভাপতি আইয়ূব আলী, রাবিয়ান উত্তরের সাধারণ সম্পাদক আবু তাহের, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাফিজুর রহমান, খবরওয়ালা পত্রিকার সম্পাদক জাকিরুল হক টিটন, শহীদুল ইসলাম বাচ্চু, রাজউকের সাবেক পরিচালক মোবারক হেসেন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ আর হাবিব প্রমুখ। 

বক্তারা সবাই রাবিয়ান উত্তরকে ধন্যবাদ জানান এ ইফতার মাহফিল আয়োজন করার জন্য। সংগঠনটি আগামীতেও এ আয়োজন অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর মোনাজাত শেষে উপস্থিত সবাই যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে ইফতার করেন।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়