ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে কড়াকড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৪১, ৪ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে কড়াকড়ি

ফাইল ছবি

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

বিজিবি জানায়, বিভিন্ন সময় অবৈধভাবে দেশের সীমান্ত পাড়ি দিয়ে জ্বালানি তেল পাচার করে আসছিল আসাধু ব্যবসায়ীরা। তবে পাচার রোধে বিভিন্ন সময় বিজিবি জোরাল অভিযান পরিচালনা করলেও সম্প্রতি বৈশ্বিক যুদ্ধকালীন একশ্রেণির পাচারকারী অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেল গোপনে পাচার করতে পারে বলে তথ্য আছে। এ কারণেই সীমান্তে নজরদারি আরো বাড়ানো হয়েছে দেশের জ্বালানি তেল যেন কোন দেশে পাচার হতে না পারে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়