ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৯ মার্চ ২০২৬  
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৮ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সাক্ষাৎকালে দেশের রপ্তানি খাতের অগ্রগতি, শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে এসব অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং রফতানি বৃদ্ধির বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে বেপজার কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং রপ্তানি খাতকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে বেপজার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ঢাকা/ আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়