ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শনিবার শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ

ক্রিকেটারদের আন্দোলনে দুদিন পিছিয়েছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের খেলা।

বৃহস্পতিবার থেকে লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল।  কিন্তু দুদিন পিছিয়ে শনিবার থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।  গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি দেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা।  সাকিব, তামিমরা জানায়, তাদের দাবি মানা না পর্যন্ত বন্ধ থাকবে সকল ক্রিকেটীয় কার্যক্রম। গতকাল রাতে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের আশ্বাসে নিজেদের ডাকা ধর্মঘট থেকে সরে আসেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে নাজমুল হাসান পাপন বলেন,‘বৃহস্পতিবার থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা। কিন্ত ক্রিকেটাররা এখনও ভেন্যু শহরে পৌঁছতে পারেননি। আমরা চেয়েছিলাম লিগের তৃতীয় রাউন্ড বাতিল করে দিতে। একেবারে চতুর্থ রাউন্ড থেকে সবকিছু শুরু হবে।  কিন্তু ক্রিকেটাররা খেলতে চাইল। ওদের চাওয়া দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। শনিবার থেকে লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।’

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ১০ অক্টোবর থেকে শুরু হয় ২১তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথম দুই রাউন্ডের খেলাগুলো চলেছে। প্রথম স্তরে এক জয় ও এক ড্রয়ে ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ।  দ্বিতীয় স্তরে এক জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বরিশাল বিভাগ।

 

ঢাকা/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়