ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: সালাহ্ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪৭, ১৭ অক্টোবর ২০২০
বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: সালাহ্ উদ্দিন

৯৫ ভাগ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ।

শনিবার (১৭ অক্টোবর) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। 

সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কোনো নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি।  বেশিরভার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।  এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।

তিনি বলেন, আমি শেষ পর্যন্ত দেখবো এবং শেষ পর্যন্ত থাকবো।  

সাওন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়