ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কর্মহীনদের পাশে দাঁড়ান: জিএম কাদের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৭ এপ্রিল ২০২১  
কর্মহীনদের পাশে দাঁড়ান: জিএম কাদের 

করোনাকালে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন‌্য সরকারি বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি বলেন, করোনাকালে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে।  অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জাপা চেয়ারম‌্যান বলেন, করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে।  তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি। 

তিনি বলেন, একদিকে করোনাকাল চলছে, তার ওপর রমজান।  সামনে ঈদ এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্তশূন‌্য হয়ে পড়েছে। কর্মহীনদের সহায়তার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।

আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দুঃস্থ ও  অসহায় মানুষের পাশে ছিলেন। তাই পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে থাকুন।  সাধ্যমত সহায়তা করুন সম্বলহীন মানুষকে, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়