ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে গুজব, সতর্ক থাকার আহ্বান আ.লীগের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৪৪, ২৭ অক্টোবর ২০২৩
২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে গুজব, সতর্ক থাকার আহ্বান আ.লীগের

আওয়ামী লীগের শনিবারের শান্তি ও উন্নয়ন সমাবেশের তারিখ পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সংবাদ বিজ্ঞপ্তি গুজব বলে জানিয়েছে দলের দপ্তর সেল। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন:

শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে।’

এতে বলা হয়, ‘স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক অপশক্তি বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্রবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আওয়ামী লীগ এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে উল্লেখ করে শনিবারের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/পারভেজ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়