ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি ও সমমনা দলের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:২১, ২২ নভেম্বর ২০২৩
বিএনপি ও সমমনা দলের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তফশিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে দুই দিনের অবরোধ পালন করছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

আজ বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে।

আরো পড়ুন:

গত সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। সে সময় তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে বিএনপিসহ সরকারবিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হয় গত সোমবার। দুই দিনের হরতালে জামালপুরে ট্রেন ছাড়াও সব মিলিয়ে ১৯টি যানে আগুন দেওয়া হয়।

এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এর পর ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়