ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপুল ভোটের ব্যবধানে মির্জা আব্বাস জিতবে, প্রত্যাশা আফরোজা আব্বাসের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিপুল ভোটের ব্যবধানে মির্জা আব্বাস জিতবে, প্রত্যাশা আফরোজা আব্বাসের

বৃহস্পতিবার সকালে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন আফরোজা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-৮ আস‌নে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ কর‌বে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দান শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

আফরোজা আব্বাস ব‌লেন,  “এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ইনশাআল্লাহ, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।”  

মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দখল করছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “অভিযোগ যে কেউই করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। অভিযোগটাই বড় না, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা। এই ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।”

এর আগে মির্জা আব্বাস মহিলা কলেজে শাপলা কলির পোলিং এজেন্ট মোস্তফাকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। 

সকাল থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানি‌য়ে‌ছে ভোটাররা।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়