ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা দেশব্যাপী মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৫:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা দেশব্যাপী মসজিদে দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যেই ঘোষিত বেসরকারি ফলাফলে দলটি বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হয়েছে। ঐতিহাসিক বিজয়ের পরেও আনন্দ মিছিল ও জনসভা না করার ঘোষণা দিয়েছে দলটি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বিপুলসংখ্যক ভোটে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ দেশবাসীকে দলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

বিজয় উপলক্ষে আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় দলটি দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দলটির পক্ষ থেকে আনন্দ মিছিল কিংবা কোনো জনসভা না করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে। 

ঢাকা/আলী

সর্বশেষ

পাঠকপ্রিয়