ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শপথ ইস্যুতে জরুরি বৈঠকে ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ ইস্যুতে জরুরি বৈঠকে ১১ দলীয় জোট

ফাইল ফটো

বিএনপির নির্বাচত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছেন জোটের নেতারা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছেন।

আরো পড়ুন:

এর আগে বেলা পৌনে ১১টার দিকে  বিএনপি ও সমমান দলের ২১২ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। এরপরই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। 

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সাংবাদিকদের জানান, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার নির্বাচন কমিশনের একটি চিঠিতে জানানো হয়, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়