বিরোধী দলীয় উপনেতা
সংসদে সভাপতি করার আগে বিরোধী দলের সঙ্গে আলাপ করলে ভালো হতো
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল সংসদে সরকারি দলের সভাপতি নির্বাচনের প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তবে, তারা মনে করে, সরকারি দল এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে পারতো।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে উপনেতা সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাবে সমর্থন জানিয়ে একথা বলেন।
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, “একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করে নিলে ভালো হতো।”
এদিন, সংসদে প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্যে উল্লেখ করা হয়, দেশে আবারো সংসদীয় রাজনীতির সূচনা হলো। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন। সরকারি দলের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রস্তাবটি সমর্থন করেন।
ঢাকা/এএএম/মাসুদ