ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাইগ্রেনের ব্যথা কমাতে করণীয়

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:৫৮, ১৭ অক্টোবর ২০২৪
মাইগ্রেনের ব্যথা কমাতে করণীয়

ছবি: প্রতীকী

বিশ্বের প্রতি সাত জন প্রাপ্ত বয়ষ্ক ব্যক্তির মধ্যে একজন মাইগ্রেনে আক্রান্ত হয়ে থাকেন। এটি এমন এক রোগ যাকে ক্রনিক নিউরোলোজিক্যাল ডিসঅর্ডার বা দীর্ঘমেয়াদি স্নায়ুবিক রোগ বলা হয়ে থাকে। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তি মাথার এক পাশে নিয়মিত মাঝারি বা তীব্র ব্যথা অনুভব করেন। এই ব্যথা সাধারণ মাথাব্যথা থেকে পুরোপুরিই আলাদা। 

মাইগ্রেনের ব্যথা সাধারণত ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধি ব্যথা থাকতে পারে। ব্যক্তি ভেদে মাইগ্রেনের ব্যথার ধরণ আলাদা হতে পারে। মাইগ্রেনের ব্যথা কমানোর ঘরোয়া কয়েকটি উপায় জেনে নিন।

আরো পড়ুন:

একটি তোয়ালে ভিজিয়ে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। তারপর মাথা এবং চোখের ওপর রাখুন। এতে ব্যথা কমে যাবে। মাইগ্রেনের ব্যথা কমাতে হলে চোখকে বিশ্রাম দিতে হবে। দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করবেন না। কাজের ফাঁকে মাঝে মধ্যে চোখে পানির ঝাপটা দিতে হবে। মাইগ্রেনের ব্যথার সঙ্গে বমি বমি ভাব থাকলে আদা-চা পান করতে পারেন। আদায় আছে অ্যান্টি-ইমফ্ল্যামেটরি যা প্রদাহ এবং ব্যথা কমাতে সহায্য করতে পারে।

মায়ো ক্লিনিকের তথ্য, মাইগ্রেনের ব্যথা কমাতে নিরব রুমে অন্ধকারে গভীর ঘুম ঘুমাতে পারেন। প্রতিদিন প্রতিবেলায় একই সময়ে খাওয়ার চেষ্টা করুন। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কাজ থেকে বিরতি নিতে পারেন। নিজের সঙ্গে দিনে কমপক্ষে ১৫ মিনিট সময় কাটান। এই সময়ের মধ্যে সবচেয়ে প্রিয় কাজটি করতে পারেন। দীর্ঘ শ্বাস নিতে পারেন।

উল্লেখ্য, মাইগ্রেনের ব্যথা টানা দুই থেকে তিন দিন ধরে চলতে থাকে। অনেকে ব্যথানাশক ওষুধ সেবন করে মাইগ্রেনের ব্যথা কমানোর চেষ্টা করেন। গবেষকরা বলছেন, চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। ওষুধের ডোজ কী, কখন খেতে হবে তা না জেনে ওষুধ খাওয়া জরুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়