ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্যামাইকা টেস্টে উইন্ডিজ দলে কিমো পল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্যামাইকা টেস্টে উইন্ডিজ দলে কিমো পল

ক্রীড়া ডেস্ক : অ্যাঙ্কেলের চোটে অ্যান্টিগা টেস্টে খেলতে পারেননি কিমো পল। তবে চোট থেকে সেরে উঠায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে জায়গা পেয়েছেন তিনি।  জ্যামাইকা টেস্টে তাকে নিয়ে  ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে কিমো পলের পরিবর্তে জায়গা পেয়েছিলেন মিগুয়েল কামিন্স। পল সুস্থ হয়ে উঠায় এবার শেষ টেস্টের দল থেকে ছিটকে গেছেন কামিন্স। দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের দল থেকে কেবল এ একটাই পরিবর্তন এসেছে।

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৩১৮ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে বল হাতে ২০ ওভার বোলিং করে ৬৯ রান দিলেও কোনো উইকেট পাননি কামিন্স। তাই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি।

৩০ আগস্ট কিংসটনে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটিতে বিরাট কোহলির ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় টেস্টে উইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার্থ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, কিমো পল, কিমার রোচ।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়