ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফাইনাল পাতানো’ অভিযোগ, ৬ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ ডি সিলভাকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ফাইনাল পাতানো’ অভিযোগ, ৬ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ ডি সিলভাকে

‘২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল পাতানো ছিল’, এমন অভিযোগের তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। আর তদন্তের শুরুতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী লঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে দেশটির সদ্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন ইউনিট (আকসু)। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে লঙ্কান ক্রিকেট দলটির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন ডি সিলভা।

আকসুর প্রধান জাগাথ ফনসেকা ১৯৯৬ বিশ্বকাপের ফাইনাল সেরা এই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল পাতানোর অভিযোগ নিয়ে তদন্ত করা শুরু করেছি। প্রথমদিন অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছি।’

ডি সিলভার পর সেই ম্যাচের লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছেন আকসুর প্রধান জাগাথ ফানসেকা। তিনি আরও যোগ করেন, ‘অরবিন্দ ডি সিলভার জবানবন্দির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০১১ বিশ্বকাপে দলের অন্তর্ভুক্ত উপুল থারাঙ্গার জবানবন্দি নিবো।’

শুধু নিজ দেশের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়াল নয় প্রয়োজনে আন্তর্জাতিক সূত্র থেকেও তথ্য সংগ্রহ করে ফাইনাল পাতানোর মতো মারাত্মক অভিযোগের সমাধান করবে বলে জানিয়েছেন আকসুর প্রধান জাগাথ ফানসেকা।

জুনের শুরুতে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে অভিযোগ তোলেন, ‘২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা।’ পরবর্তীতে এর বিরোধীতা করেন সাবেক লঙ্কান গ্রেট কুমারা সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।

পরবর্তীতে অতুলগামাগে জানিয়েছিলেন, ক্রিকেটার নয় বরং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও ফাইনালের আগে খেলোয়াড় পরিবর্তনের কথাও তোলেন সাবেক এই ক্রীড়া মন্ত্রী।

এরপরে অরবিন্দ ডি সিলভা আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন এই অভিযোগের যথার্থ তদন্ত করার জন্য।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়