ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে লায়লা ও টেক রিপাবলিকের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৫, ১ জানুয়ারি ২০২১
ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে লায়লা ও টেক রিপাবলিকের জয়

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে টেক রিপাবলিক ও লায়লা গ্রুপ। তারা হারিয়েছে লিটল অ্যাঞ্জেলস ও এইচ জে জাদুবেকে।

সিটি ক্লাব মাঠে শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামে এইচ জে জাদুবে ও লায়লা গ্রুপ। জাদুবে আগে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১২ ওভার শেষ না হতেই লক্ষ্যে পৌঁছে যায় লায়লা গ্রুপ।

আরো পড়ুন:

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন আব্দুর রহমান। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমরান। ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান অপুর্ব। 

দিনের দ্বিতীয় ম্যাচে টেক রিপাবলিক ও লিটল অ্যাঞ্জেলস মুখোমুখি হয়। আগে ব্যাটিং করে টেক রিপাবলিক ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে লিটল অ্যাঞ্জেলস।

১৪ রানে জয় পায় টেক রিপাবলিক। ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত নিয়াম। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন রহমান এবং ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান শোভন। 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়