ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ম্যানসিটির কাছে হারলেও যুদ্ধ চলবে: নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৯ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৫৪, ৩০ এপ্রিল ২০২১
ম্যানসিটির কাছে হারলেও যুদ্ধ চলবে: নেইমার

প্যারিসে বুধবার (২৮ এপ্রিল) ২-১ গোলে জিতে সেমিফাইনালের নিয়ন্ত্রণ নিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে হারের পরও প্যারিস সেন্ত জার্মেইর ওপর বিশ্বাস রাখছেন নেইমার। এখনও ফাইনালে ওঠা সম্ভব মনে করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

১৫ মিনিটে মারকুইনহোসের গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহরেজের গোলে জয় নিয়ে ঘরে ফেরে ম্যানসিটি। শেষ ১৩ মিনিট তো একজন কম নিয়ে খেলতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।

আরো পড়ুন:

আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে কঠিন চ্যালেঞ্জ পিএসজির সামনে। এ নিয়ে নেইমার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন।

টুইটারে নেইমার লিখেছেন, ‘আমরা লড়াই হেরে গেছি কিন্তু যুদ্ধ চলবে। আমি আমার দলে বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি আমরা এই ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো। এক শতাংশ সুযোগ, ৯৯ শতাংশ বিশ্বাস।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়