ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার, পেছালো সাকিবদের ম্যাচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩ মে ২০২১   আপডেট: ১৩:৩৬, ৩ মে ২০২১
করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার, পেছালো সাকিবদের ম্যাচ

কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়েছে তাদের ম্যাচ। সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আহেমদাবাদে খেলতে নামার কথা ছিল সাকিব আল হাসানদের।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতার করোনা আক্রাণত দুই ক্রিকেটার হলেন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের।

আরো পড়ুন:

বরুণ সম্প্রতি বায়োবাবল ভেঙে তার কাঁধের স্ক্যান করিয়েছিলেন। এই দুজন ছাড়া বাকি সবার টেস্টে করোনা নেগেটিভ এসেছে।  ৯ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে এই প্রথম কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

পেছানো ম্যাচটি কবে শুরু হবে এখনো নিশ্চিত করেনি আইপিএল কর্তৃপক্ষ। সর্বশেষ গত বৃহস্পতিবার দলটি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ২ জয়ে কলকাতার পয়েন্ট টেবিলে অবস্থান ৭ নম্বরে।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়