ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকি পিএসএল করাচি থেকে আমিরাতে সরানোর অনুরোধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৪ মে ২০২১   আপডেট: ১৭:৩৯, ৪ মে ২০২১
বাকি পিএসএল করাচি থেকে আমিরাতে সরানোর অনুরোধ

করোনাভাইরাসের থাবায় গত মার্চে মাঝপথে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে জুনের প্রথম সপ্তাহে। পুনর্নিধারিত সূচিতে ম্যাচগুলো হবে করাচিতে। কিন্তু পাকিস্তানে সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত ছয় ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকে বাকি টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে পিসিবিকে অনুরোধ করেছে।

গত সপ্তাহে বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। পিসিবিও তাদের অনুরোধ বিবেচনা করছে এবং বর্তমান পরিকল্পনা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব দল ২৫ মের মধ্যে করাচিতে হাজির হবে। সেখানে সাত দিনের কোয়ারেন্টাইন করবেন দলের সদস্যরা। ২ জুন শুরু হবে খেলা।

আরো পড়ুন:

১৬টি লিগ ম্যাচ খেলা হবে ১৪ জুন পর্যন্ত। প্লে অফ হবে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত। ফাইনাল ২০ জুন।

কিন্তু এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে গত এক সপ্তাহের সংক্রমণ। দৈনিক গড়ে সাড়ে চার হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে। গত বছরের চেয়ে সংক্রমণের হার বেশ তীব্র। দেশের কয়েকটি অঞ্চলে আংশিক লকডাউনও চলছে। এমন অবস্থায় উদ্বিগ্ন ফ্র্যাঞ্চাইজি।

এই বছরের টুর্নামেন্ট শুরু হয়েছিল ২০ ফেব্রুয়ারি। কিন্তু খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা আক্রান্ত হলে ১৪টি ম্যাচ হওয়ার পর তা স্থগিত করা হয়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়