ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

শেরপুরে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ দুই জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- জামালপুর জেলার স‌রিষাবাড়ী উপজেলার বাসিন্দা রোকনুজ্জামান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। অপরজন হলেন মাহফুজা বেগম। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার মা‌টিয়াপাড়া গ্রামের মো. নীরব মিয়ার স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে জামালপুর থেকে অটো‌রিকশাযোগে ‌রোকনুজ্জামান-মাফুজাসহ বাকিরা আসছিলেন। শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ২ জন মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়