ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরের ২টি আসনে যাচ্ছে নির্বাচনি সামগ্রী

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
মেহেরপুরের ২টি আসনে যাচ্ছে নির্বাচনি সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের ২টি আসনে ভোট গ্রহনের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১১ ফেব্রুয়ারি) বুধবার দুপুর থেকে জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৬৮০ জন।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন এখানে ১১টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা রয়েছে ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৫৫ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ৫২০ জন ভোটার।

গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর ২ আসন। এই আসনে ৯টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা রয়েছে। ভোটার রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৫শ’৬৩ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ১৪২ জন ভোটার।

মেহেরপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপির মাসুদ অরুন, জামায়াতের মোঃ তাজউদ্দিন খাঁন, জাতীয় পার্টির  মোঃ আব্দুল হামিদ ও সিপিবির এড: মিজানুর রহমান।

মেহেরপুর-২ আসন থেকে বিএনপির  মোঃ আমজাদ হোসেন, জামায়াতের মোঃ নাজমুল হুদা ও জাতীয় পার্টির মোঃ আব্দুল বাকি প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন,নির্বাচন শান্তিপূর্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড.সৈয়দ ও রিটানিং অফিসার এনামুল কবির বলেন ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ন হবে। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিতে পারবেন। এজন্য সকল ধরনের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকা/ফারুক/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়