অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত রিয়াজ হোসেন চিহিৃত অপরাধী। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ছয়টি মামলা রয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ