ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে লাঠিসোটা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে লাঠিসোটা উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লাঠিসোটা উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “৯৯৯-এ খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পানির ভেতর থেকে বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে, কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখে গেছে; সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়