ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১: দাবায় জয় পেয়েছেন চারজন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২১
ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১: দাবায় জয় পেয়েছেন চারজন

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’ এ অনুষ্ঠিত হচ্ছে দাবা প্রতিযোগিতা। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিপিজেএ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় জয় পেয়েছেন চারজন। তারা হলেন- খোকন সিকদার, গোলাম বারী ইউনুস, কাজল হাজরা ও নবী উল ইসলাম নয়ন। খেলা হচ্ছে পয়েন্টের ভিত্তিতে। সবাই সবার সঙ্গে মোকাবিলা শেষে জয়ের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্টধারী চ্যাম্পিয়ন হবেন।

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’ এর ইতোমধ্যে নারীদের লুডু ইভেন্ট শেষ হয়েছে। চলছে পুরুষদের দাবা ইভেন্ট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে ফুটবল, ১০০ মিটার স্প্রিন্ট, মিনি ম্যারাথন (সিনিয়র), দাবা, ক্যারাম, এয়ারগান শ্যুটিং, লুডু (মহিলা) ডিসিপ্লিন রয়েছে।

ওয়ালটন- বিপিজেএ ক্রীড়া উৎসবের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়