ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দ্রুততম ‘সেঞ্চুরি’ রশিদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১১, ৩০ অক্টোবর ২০২১  
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দ্রুততম ‘সেঞ্চুরি’ রশিদের

মোহাম্মদ হাফিজের উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শততম উইকেটের স্বাদ নিলেন রশিদ খান। ক্রিকেট বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এমন কীর্তি গড়লেন এই লেগ স্পিনার।

এর আগে লাসিথ মালিঙ্গা, সাকিব আল হাসান, টিম সাউদি এমন কীর্তি গড়েছেন। তবে তাদেরকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন রশিদ। টি-টোয়েন্টিতে দ্রুততম এক’শ উইকেট পেয়েছেন তিনি। লাসিথ মালিঙ্গা ৭৬ ইনিংসে উইকেটের তিন অঙ্কে পৌঁছেছিলেন। সাকিব এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন ৮৩ ইনিংসে। নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি পেয়েছেন ৮২ ইনিংসে। রশিদ খানের উইকেটের সেঞ্চুরি পেতে লাগলো ৫৩ ইনিংস।

আরো পড়ুন:

এর আগে ওয়ানডেতেও দ্রুততম এক’শ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। ২০১৮ সালে মিচেল স্টার্ককে পেছনে ফেলে ৪৪ ম্যাচে ওয়ানডেতে এক’শ উইকেট পেয়েছিলেন।

১১৭ উইকেট নিয়ে সাকিব টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গা রয়েছেন দুইয়ে। ১০১ উইকেট নিয়ে রশিদের অবস্থান তিনে। এরপরই ১০০ উইকেট নিয়ে সাউদি আছেন চারে।

নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি রাঙাতে পারেননি রশিদ খান। আশা জাগিয়েও পাকিস্তানের কাছে আফগানিস্তান হেরেছে ৫ উইকেটে।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়