ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণমাধ্যমকে ডমিঙ্গো, ‘আপনারা যা লেখেন, অধিকাংশ সময় বুঝতে পারি না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২  
গণমাধ্যমকে ডমিঙ্গো, ‘আপনারা যা লেখেন, অধিকাংশ সময় বুঝতে পারি না’

রাসেল ডমিঙ্গো

জাতীয় দলে রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তারা নতুন প্রধান কোচ খুঁজছে। সেই পর্যন্ত দক্ষিণ আফ্রিকানকে রেখে দেওয়ার পরিকল্পনা তাদের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কঠিন ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর এ নিয়ে প্রশ্ন শুনতে হলো ডমিঙ্গোকে। বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে এত গুঞ্জনের জন্য গণমাধ্যমকেই দুষলেন তিনি।

বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডের আগের দিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে প্রধান কোচ হিসেবে থাকতে আত্মবিশ্বাসী কি না! গণমাধ্যমকে উদ্দেশ্য করে জবাব দিলেন ডমিঙ্গো, ‘এই প্রশ্নটা আপনাদের বিসিবিকে জিজ্ঞাসা করা উচিত। আমি যদি আত্মবিশ্বাসী না হতাম, তাহলে একটি আন্তর্জাতিক দলের কোচিং করাতে পারতাম না। গণমাধ্যম ও মানুষ যা বলে, আমি তাতে মেজাজ হারাতে পারি না। কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ নয়।’

আরো পড়ুন:

গণমাধ্যমের কথায় কিছু যায় আসে না বললেন ডমিঙ্গো, ‘আপনাদের কাজ লেখালেখি, আপনারা আমাকে বা খেলোয়াড়দের নিয়ে যা খুশি লিখতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওসব বিষয় থেকে আমার খেলোয়াড়দের দূরে রাখা। যদি আপনাদের কথাবার্তায় আমি প্রভাবিত হই, তাহলে আমি প্রত্যাশা করতে পারি না যে ওইসব কথাবার্তায় আমার খেলোয়াড়রাও প্রভাবিত হবে না।’

গণমাধ্যমকে খোঁচা দিয়ে তিনি বললেন, ‘সত্যি বলতে, আপনারা যা লেখেন তা অধিকাংশ সময় আমি বুঝতে পারি না। তাই এটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়