ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রঙিন জার্সির সাকিব ছুঁলেন চারশর মাইলফলক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৩ মার্চ ২০২২   আপডেট: ১৮:০৮, ৩ মার্চ ২০২২
রঙিন জার্সির সাকিব ছুঁলেন চারশর মাইলফলক

উইকেট নিয়ে সাকিবের উদযাপন

স্লো লেন্থ ও একটু পাশ দিয়ে যাওয়া বল ছক্কা হাঁকাতে চাইলেন মোহাম্মদ নবী। ডিপ কভারে দাঁড়িয়ে থাকা আফিফ হোসেন উড়ে আসা বল ধরে ফেললেন। ব্যস, সাকিব আল হাসান পেয়ে গেলেন তার ১১৮তম টি-টোয়েন্টি উইকেট, রঙিন জার্সিতে তিনি স্পর্শ করলেন একটি মাইলফলক।

সাদা বলে এটি সাকিবের ৪০০তম উইকেট। ওয়ানডেতে তার পকেটে গেছে ২৮২ উইকেট। পরে বাঁহাতি স্পিনার নিয়েছেন আরো একটি উইকেট।

আরো পড়ুন:

সাকিব বোলিংয়ে আসেন নবম ওভারে। মাত্র ৪ রান দেন তিনি। ১১তম ওভারে সেই মাইলফলক ছোঁয়া উইকেট। রান দেন আবারো চারটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে ২৭ রানে মুনিম শাহরিয়ারের ক্যাচ বানান। চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন সাকিব।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ১৫ বছরের। ৫৯ টেস্ট ও ২১৮ ওয়ানডে খেলে সাকিব পেয়েছেন যথাক্রমে ২১৫ ও ২৮২ উইকেট। ৯৫তম টি-টোয়েন্টি খেলছেন তিনি।
 

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়