ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাইতে পাকিস্তান-নেদারল্যান্ডস সিরিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৪ এপ্রিল ২০২২  
জুলাইতে পাকিস্তান-নেদারল্যান্ডস সিরিজ

পাকিস্তানের বিপক্ষে ২০২০ সালের ৪, ৭ ও ৯ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল নেদারল্যান্ডসের। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত। এরপর করোনার কারণে ২০২১ সালে দ্বিতীয় দফা স্থগিত হয় এই সিরিজ।

অবশেষে এই সিরিজ আয়োজনের বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাইতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফরে যাবে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আরো পড়ুন:

জুলাইয়ের শেষ সপ্তাহে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান। ২৮ জুলাই আমসটেলভিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। সিরিজের বাকি দুটি ম্যাচের সূচি এখনো নির্ধারণ হয়নি।

এদিকে আফগানিস্তানের সঙ্গে স্থগিত হওয়া সিরিজ আয়োজনের জন্যও পিসিবিকে অনুরোধ জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। আঁটসাঁট সূচির মধ্যে এখন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ আয়োজনের সুযোগ খুঁজছে পিসিবি। তবে, এই সিরিজটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়