ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারানের গতিতে কাঁপলো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২২ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:১৯, ২২ অক্টোবর ২০২২
কারানের গতিতে কাঁপলো আফগানিস্তান

পাঁচ উইকেট নেওয়া স্যাম কারান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্যাম কারান একাই কাঁপিয়ে দিলেন আফগানিস্তানকে। মাত্র ৩.৪ ওভার বল করে মাত্র ১০ রান দিলেন। তার গতির ঝড়ে পরাস্ত করে সাজঘরে ফেরালেন ইব্রাহিম জাদরান, উসমান ঘানি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও ফজলহক ফারুকিকে।

এর মধ্য দিয়ে প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন এই মিডিয়াম পেসার। তার এমন কীর্তি গড়ার দিনে ধুঁকতে থাকা আফগানিস্তান ১৯.৪ ওভারে অলআউট হয় ১১২ রানে। প্রথম ম্যাচ জিততে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ডকে করতে হবে ১১৩ রান।

আরো পড়ুন:

কারান ছাড়াও বেন স্টোকস ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি ও মার্ক উড ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন।

ইংলিশ বোলারদের তোপের মুখে আফগানিস্তানের ৭ ব্যাটসম্যান আউট হন দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই। চারজন ছুঁতে পারলেন সেটি। তার মধ্যে ইব্রাহিম জাদরান ৩২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন। উসমান ঘানি ৩০ বলে করেন ৩০ রান। নাজিবুল্লাহ জাদরান ১৩ ও রহমানুল্লাহ গুরবাজ ১০ রান করেন।

এর আগে টি-টোয়েন্টিতে মাত্র দুইবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। দুটি ম্যাচেই হেরেছিল তারা। আজ তৃতীয় দেখায়ও সুবিধা করতে পারলো না আফগানিস্তানের ব্যাটসম্যানরা। এই পুঁজি নিয়ে বোলাররা কতোটুকু লড়াই করতে পারেন দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়