ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরের মাঠে ম্যানইউর সঙ্গে বার্সার ড্র 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩  
ঘরের মাঠে ম্যানইউর সঙ্গে বার্সার ড্র 

লা লিগায় তারা শীর্ষে। এবার ইউরোপা লিগেও সেই ফর্ম ধরে রেখেছে বার্সেলোনা। জিততে না পারলেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তারা হারেনি।

ন্যু ক্যাম্পে প্লে অফ রাউন্ডের প্রথম লেগে ম্যানইউর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

আরো পড়ুন:

প্রথমার্ধে দুই দলই কোনো গোলের দেখা পায়নি। বিরতির পর ৫০ মিনিটে মার্কোস আলোনসোর গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। ২ মিনিট পরেই মার্কাস রাশফোর্ডের গোলে সমতা আনে রেড ডেভিলসরা।

সমতা আনার ৭ মিনিট না যেতেই আবার এগিয়ে যায় ম্যানইউ। বার্সার ভুলে গোল পেয়ে বসে টেন হ্যাগের দল। ৫৯ মিনিটে কউন্দে নিজেদের জালে বল জড়িয়ে দেন।

এরপর বার্সার ত্রাতা হয়ে আসে ব্রাজিলিয়ান রাফিনহা। ৭৬ মিনিটে গোল দিয়ে সমতা এনে দেন রাফিনহা।

ঘরের মাঠে সবশেষ ছয় ম্যাচে ম্যানইউর বিপক্ষে অপরাজিত বার্সা। ৩টি জয়ের সঙ্গে ড্র হয়েছে ৩টি ম্যাচে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে ম্যানইউর মাঠে নামবে বার্সা। সেই ম্যাচে যেই জিতবে সেই যাবে পরের রাউন্ডে। 

ঢাকা/রিয়াদ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়