ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৬ জুলাই ২০২৩  
তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি

টি-টোয়ন্টি দলের ক্রিকেটার নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনের সঙ্গে চট্টগ্রামে এসেছেন রনি তালুকদার। ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তাদের চারজনের। কিন্তু রনির সুযোগ মিলে গেল ওয়ানডে দলেও।

তামিম ইকবাল আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রনিকে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ খবর নিশ্চিত করেছেন। টি-টোয়েন্টি স্কোয়াডের চারজন বৃহস্পতিবারই চট্টগ্রামে গিয়েছেন।

আরো পড়ুন:

রনি আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। ইংল্যান্ডের চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে তাকে সুযোগ দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ১৪ বল খেলে ৪ রানে আউট হন।

এক ম্যাচ খেলেই তাকে বাদ দেওয়া হয়েছিল। তামিম ও লিটনের সঙ্গে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয় নাঈম শেখকে। তামিম অবসরে যাওয়ায় লিটনের সঙ্গে নাঈমেরই ওপেন করার সম্ভাবনা বেশি।

প্রথম ওয়ানডেতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে দুই দল আবার মুখোমুখি হবে। সিরিজ বাঁচাতে ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়