ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন তিন দল নিয়ে ১৪ অক্টোবর বিপিএল ড্রাফট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪
নতুন তিন দল নিয়ে ১৪ অক্টোবর বিপিএল ড্রাফট

দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৭ ডিসেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তিনটি নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে এবার সাত দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। আগের চার ফ্রাঞ্চাইজি এবারও থাকছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 

আরো পড়ুন:

বিপিএলের সবচেয়ে সফল ও চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এবারের আসরে পাওয়া যাবে না। গত আসরে খেলা দুর্দান্ত ঢাকাও থাকবে না। বিসিবির শর্তাবলী না মানায় বাদ পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলে কুমিল্লার জায়গায় যুক্ত হচ্ছে রাজশাহী। ঢাকা ও চট্টগ্রামের মালিকানা বদলাচ্ছে। 

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেছেন, ‘দল বাছাই প্রায় ৯৫% চূড়ান্ত। ড্রাফট হবে ১৪ অক্টোবর। আগামী ২৭ ডিসেম্বর থেকে ম্যাচ শুরুর কথা রয়েছে। আশা করি সেটাই থাকবে। এবার নতুন দল এসেছে তিনটি। আগের ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে বদল, তারা খেলবে নতুন মালিকানায়। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। এ ছাড়া রাজশাহী আসছে নতুন করে। যারা ছিল না এতদিন। বাদ যাচ্ছে কুমিল্লা।’

‘আগের বিপিএলগুলোতে ডিআরএস, হকআই না থাকা নিয়েও হয়েছে বিতর্ক। তবে এবার আমরা সেগুলো নিয়ে আসব। বিপিএলকে কীভাবে আকর্ষণীয় করা যায়, সেই চেষ্টাও থাকবে।’

ঢাকা/ইয়াসিন/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়