ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেড়েছে বিপিএলের প্রাইজমানি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫
বেড়েছে বিপিএলের প্রাইজমানি 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ফাইনাল সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দারুণ খবর দিল। এবারের বিপিএলে প্রাইজমানি বাড়ানো হয়েছে। গত দুই মৌসুমে বিপিএলের ফাইনালিস্টরা ২ কোটি টাকা করে প্রাইজমানি পেয়েছিল।অন্যদিকে রানার্সআপ পেয়েছিল ১ কোটি টাকা। এবার দুই পক্ষই ৫০ লক্ষ টাকা করে বেশি পাবে।

এছাড়াও, দলগত ও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিসিবি।

আরো পড়ুন:

অন্যদিকে আসরটির ইতিহাসে এবারই প্রথম তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলও অর্থ পুরস্কার পাবে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যও থাকছে অর্থ পুরস্কার। দলগত এবং ব্যক্তিগত মিলিয়ে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

প্রাইজমানির বিবরণ
চ্যাম্পিয়ন দল: ২.৫ কোটি টাকা। 
রানার্সআপ দল: ১.৫ কোটি টাকা।
তৃতীয় স্থান (খুলনা টাইগার্স): ৬০ লাখ টাকা।
চতুর্থ স্থান (রংপুর রাইডার্স): ৪০ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়