ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১০:৩১, ১৩ মার্চ ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৩ মার্চ) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরো পড়ুন:

এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়