ওয়েস্ট ইন্ডিজের পর সুপার এইটে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
টস জিতে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০২ রান করে। জবাব দিতে নেমে তিন ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয় ইতালি।
ব্যাট হাতে ইতালির বেন মানেন্তি ২৫ বলে ৪টি চার ও ৬ ছক্কায় ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু শেষ করে আসতে পারেননি। এছাড়া উদ্বোধনী ব্যাটার জাস্টিন মোসকা ৭ চারে ৪৩ রানের ইনিংস খেলে লড়াইয়ের ভিত গড়ে দিয়ে যান। মানেন্তির সঙ্গে গ্রান্ট স্তিওয়ার্ত ২৩ বলে ২টি চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১৭৮ রানেই তিন-তিনটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় নবাগত দলটি।
বল হাতে ইংল্যান্ডের জেমি ওভারটর ৪ ওভারে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। স্যাম কারান ৩ ওভারে ২২ রানে নেন ৩টি উইকেট। জোফরা আর্চার ৪ ওভারে ৩৫ রানে নেন ২টি উইকেট।
ব্যাট হাতে অপরাজিত ৫৩ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উইল জ্যাকস।
ঢাকা/আমিনুল